ঢাকাTuesday , 6 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় কারাগার থেকে পালাল ১৮৪৪ বন্দি

Link Copied!

নাইজেরিয়ার একটি কারাগার থেকে এক হাজার ৮০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন।

রকেটচালিত গ্রেনেড, মেশিনগান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে একদল অস্ত্রধারীর হামলার পর এমন ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর ওইরির কারাগারের প্রশাসনিক ব্লকে বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের প্রাঙ্গণে ঢুকে পড়েন হামলাকারীরা।

আফ্রিকান দেশটির সবচেয়ে বড় শহর লাগোস থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে ওইরির অবস্থান।

সোমবার হামলার পর এক হাজার ৮৪৪ বন্দি পালিয়েছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে নাইজেরীয় কারেকশনাল সার্ভিস।

হামলার জন্য নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী ইন্ডিজিনাস পিপল অব বিয়াফ্রাকে দায়ী করছে নাইজেরীয় পুলিশ।

তবে এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছে ওই গোষ্ঠীটি।

জানুয়ারি থেকেই নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটছে। এ সময় বিপুল গোলাবারুদ লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24