ঢাকাSaturday , 26 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় ট্রাক নদীতে : ড্রাইভার নিখোঁজ

Link Copied!

পিরোজপুর জেলার ভান্ডারিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক কঁচা নদীতে পড়ে তলিয়ে গেছে। এ ঘটনায় ওই ট্রাকের ড্রাইভার নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিসের ভান্ডারিয়া স্টেশন অফিসার মো: কাঞ্চন আলী মৃধা জানিয়েছেন।

নিখোঁজ ড্রাইভারের নাম চপল। তিনি ভান্ডারিয়ার চরখালী গ্রামের সন্তোষ কুমারের ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে। যেখানে ট্রাক তলিয়েছে সেখানে প্রায় ৬০ ফুট গভীরতা বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

কাঞ্চন আলী মৃধা জানান, ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের কঁচা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের নদী তীররক্ষা বাঁধ প্রকল্পের আওতাধীন চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক তৈরির কাজে নিয়োজিত। সে ব্লক মিনি ট্রাকে করে ফেরি থেকে কার্গোতে তুলে দিয়ে ড্রাউভার ট্রাক নিয়ে কিনারে ওঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

নিখোঁজ ড্রাইভার ও ট্রাক সন্ধানের জন্য বরিশাল থেকে ডুবুরি আনার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।