ঢাকাTuesday , 6 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা মামুনু‌ল হকের প‌ক্ষে ফেসবুকে পোস্ট, পদ গেল ছাত্রলীগ নেতার!

Link Copied!

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের প‌ক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এবার পদ হারালেন সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গ নেতা মো. ফ‌য়েজ উদ্দিন। ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলা‌পে জ‌ড়িত’ থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

সোমবার রা‌তে বাংলা‌দেশ ছাত্রলী‌গের সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। জানা গেছে, মো. ফ‌য়েজ উদ্দিন জেলা ছাত্রলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বা‌ড়ি সুনামগঞ্জের জেলার ছাতক উপ‌জেলায়।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ফ‌য়েজ উদ্দিন ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হ‌কের প‌ক্ষে স্ট্যাটাস দেন। মামুনুল হ‌কের ফেসবুক লাইভও শেয়ার ক‌রেন। তার এসব কর্মকাণ্ডের প‌রই তা‌কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। তবে এ ব্যাপারে মো. ফ‌য়েজ উদ্দিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24