ঢাকাSaturday , 3 April 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার যুবলীগ সাধারণ সম্পাদক পদত্যাগ করলেন

Link Copied!

aleagueনোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার রাত ১০টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন গোলাম ছারওয়ার।

তার এ পদত্যাগের ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের দুগ্রুপের বিবদমান পাল্টাপাল্টি হামলা-মামলা নিয়ে নতুন করে চলছে নানা আলোচনা সমালোচনা।

তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোনো ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। ঠিক সময়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করব।

এ বিষয়ে যোগাযোগ করা হলে গোলাম ছারওয়ার যুগান্তরকে বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি, আর রাজনীতি করব না। শনিবার তিনি সবার সঙ্গে আলাপ করে তার পদত্যাগপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দেবেন বলেও জানান।

এর আগে গত ৩১ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন। এই পদে তিনি আর থাকবেন না বলে জানিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24