ঢাকাTuesday , 30 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত নারীর লাশ

Link Copied!

Dead bodyময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গালাহার নামক স্থান থেকে মধ্য বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, উপজেলা মগটুলা ইউনিয়নের গালাহার নামক স্থানে মঙ্গলবার সকালে রাস্তার পাশে ধানক্ষেতে এক নারীর (৪০) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা ধারণা করছেন নির্যাতন চালিয়ে ওই নারীকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে । এই প্রতিবেদন লিখা পর্যন্ত ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কারে মিয়া জানান, মধ্য বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতালের মর্গে পাঠানো হবে।##

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।