ঢাকাMonday , 29 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখার নির্দেশ

Link Copied!

গণপরিবহন অর্ধেক আসন ফাঁকা রেখে চলচলের নির্দেশনা জানি করেছে সরকার। করোনা সংক্রমণে নতুন করে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়, সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

এছাড়া পর্যটন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করতে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে বলা হয়।

এর আগে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এর আগে দীর্ঘদিন গণপরিবহন চলাচল বন্ধ থাকে।

তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারো বাসের সব সিটে যাত্রী পরিবহন শুরু হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24