ঢাকাFriday , 26 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

Link Copied!

নেত্রকোনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। এবছর দিবসটি বড় আকারে উদযাপিত হওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমিত ভাবে পালিত হচ্ছে।

আজ সূর্যোদয়ে সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও কাউন্সিলর এসএম মহসীন আলম প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিএনসিসির কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। সাথে ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন।

এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24