ঢাকাTuesday , 23 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ট্রাকচাপায় যুবক নিহত

Link Copied!

Mymensingh-Accidentময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে কলেজ রোডের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তারিকুল ইসলাম বিধু (২৫)। তিনি সাত মাস বয়সী এক কন্যা সন্তানের বাবা এবং গফরগাঁও মধ্যবাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক ধামাইল গ্রামের রফিকুল ইসলাম ঢালীর ছেলে। দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায় গফরগাঁও থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে কলেজ রোডের গফরগাঁও পৌর শহরের জামতলা মোড় সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বালুবোঝাই ট্রাক অতিক্রম করতে গিয়ে একটি বাইক ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে তারিকুল আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপরও মৃতের বিষয়টি আরও নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তারিকুলকে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।