মৃত্যুদণ্ডেও যেন বিচলিত নয় আসামিরা!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার সমাবেশস্থলে বোমা রাখার অভিযোগে দায়ের করা মামলার রায়ে ১৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে আদালতের এ রায়ে যেন বিচলিত নয় দণ্ডপ্রাপ্ত আসামিরা! আদালতে প্রবেশ করা থেকে রায় ঘোষণার শেষ পর্যন্ত এবং আদালত থেকে বের হওয়ার পরও হাস্যোজ্জ্বল থাকতে দেখা গেছে তাদের।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে দুপুর ১২টা ১৪ মিনিটে আসামিদের আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। এরপর বিচারক এজলাসে আসা পর্যন্ত পুরো সময়ে আসামিদের হাসিখুশিভাবে কথা বলতে দেখা গেছে। মৃত্যুদণ্ডের রায়ের পরও হাস্যোজ্জ্বল আসামিরা

বিচারক এজলাসে আসার পর রায় পড়া শুরু করেন, তখন আসামিরা শান্ত থেকে খুব মনোযোগ দিয়ে রায় পড়া শোনে। রায় ঘোষণা শেষ হলে আসামিরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়।162296112_179361087181301_5189157794636018840_nমৃত্যুদণ্ডের রায়ের পরও হাস্যোজ্জ্বল আসামিরা

আসামিরা হলো, মো. মফিজুর রহমান ওরফে মফিজ, মো. মাহমুদ আজহার ওরফে মামুনুর রশিদ, মো. রাশেদুজ্জামান ওরফে শিমুল, মো. তারেক, মো. ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, মো. আনিসুল ইসলাম, সারোয়ার হোসেন মিয়া, মাওলানা আমিরুল ইসলাম ওরফে জেন্নাত মুন্সী, মাওলানা রফিকুল ইসলাম খান, মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু ও শেখ মো. এনামুল।

গত ১১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন (২৩ মার্চ) ধার্য করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। বোমা উদ্ধার হওয়ার পরদিন ওই স্থানেই শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা ছিল। এ ঘটনার পরে কোটালিপাড়া থানার উপ-পরিদর্শক নূর হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

২০০১ সালের ১৫ নভেম্বর তৎকালীন সিআইডির এএসপি আব্দুল কাহার মামলার অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০০৪ সালের ২১ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের জন্য আদেশ দেন। এরপর বিচার চলাকালীন বিভিন্ন সময়ে আদালত মোট ৫০ সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Share this post

scroll to top