ঢাকাSunday , 21 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

Link Copied!

Bidduth-বিদ্যুৎস্পৃষ্টে-Electricity-Shock-Warning-Risk-Of-Dead currentময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে রানা মিয়া (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত রানার বাড়ি উপজেলার শেরপুর ইউনিয়নের পূর্ব রাজাবাড়িয়া গ্রামে।

শনিবার (২০ মার্চ) রাতে পূর্ব রাজাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটনা।

শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার পর বাড়ির কাছে পানের বরজে পাশের খাল থেকে সেচ পাম্প দিয়ে পানি দিতে গিয়েছিলেন রানা মিয়া। পাম্পের বৈদ্যুতিক সংযোগের ছেঁড়া তার পায়ে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, বিষয়টি স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।