ঢাকাSaturday , 20 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আবারও সিরি’আর বর্ষসেরা ফুটবলার রোনালদো

Link Copied!

আবারও ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি’আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি টানা দ্বিতীয় বার সিরি’আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন

শুক্রবার এমনটি ঘোষণা করা হয়।

এর আগে জুভেন্টাসে অভিষেকের পরের মৌসুমেই ২০১৯ সালে পুরস্কারটি হাতে তুলেছিলেন পর্তুগিজ অধিনায়ক। তবে গত বছর করোনার কারণে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়নি।
গত মৌসুমে রোনালদো ৩৩ লিগ ম্যাচে ৩১টি গোল করেছিলেন। যেখানে টানা নবমবার সিরি’আ শিরোপা ঘরে তোলে তুরিনের বুড়িরা।

এদিকে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন জুভেন্টাস নারী দলের স্ট্রাইকার ক্রিস্টিয়ান গিরেল্লি। আর আতালান্তার গিয়ান পিয়েরো গ্যাসপেরিনি বর্ষসেরা কোচ হয়েছেন। যেখানে ক্লাবটি বর্ষসেরা দলের খেতাব জিতেছে।

আতালান্তা টানা দ্বিতীয়বার সিরি’আয় তৃতীয় দল হিসেবে শেষ করেছে। এছাড়া দলটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।