ঢাকাWednesday , 17 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

Link Copied!

ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জামালপুর কোর্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসি বেগম জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার উমির উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে হাসি বেগমের কথা কাটাকাটি হয়। এরপর বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। বাড়ি থেকে বের হওয়ার ঘন্টাখানেক পরেই ট্রেনে কাটা পড়ে হাসি বেগমের মৃত্যুর খবর পান পরিবারের লোকজন।

এ ব্যাপারে জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24