ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জে বুধবার দুপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম (৩০) নামে এক ফল ব্যবসায়ি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ বালুবাহী ট্রাকটি আটক করেছে তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত রফিকুলের বাড়ি কাশিগঞ্জ বাজার সংলগ্ন সাধুপাড়া গ্রামে। ##
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



