ঢাকাSunday , 14 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪

Link Copied!

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।

গার্ডারটি কীভাবে ভেঙ্গে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দু’জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24