ঢাকাSaturday , 13 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনার টিকা নিয়ে অভিনয়ের কথা স্বীকার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Link Copied!

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনার ভ্যাকসিন না নিয়ে অভিনয় করেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে এ বিষয়টি সম্পূর্ণ গুজব বলছেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেয়ার পর গণমাধ্যমের অনুরোধেই নতুন করে ভ্যাকসিন নেয়ার ‘অভিনয়’ করতে হয়েছে তাকে।

ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, “১৭ ফেব্রুয়ারি আমি ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিক অনুরোধ করেন, আমি যেন আবার একটু ভ্যাকসিন নেয়ার ‘ডেমো’ করি। মূলত তার অনুরোধেই আবার একটু ভ্যাকসিন নেয়ার ডেমো করতে হয়েছে।”
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, আমার ভ্যাকসিন নেয়ার ফুটেজ বিটিভি’র কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি ভ্যাকসিন নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারব।

মন্ত্রী আরও বলেন, এই অভিনয়টুকু করলেও এর আগেই ভ্যাকসিন নিয়েছেন তিনি। গণমাধ্যমের অনুরোধ ফেলতে না পেরেই তিনি এই অভিনয় করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24