ঢাকাWednesday , 10 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বুলেটটা নেয়ার জন্য আমি বুক পেতে দিবো : ইশরাক

Link Copied!

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘‌আমি আপনাদের কথা দিচ্ছি, এই আন্দোলন-সংগ্রাম সফল করতে এই রক্ষীবাহিনীর পতন ঘটাতে প্রথম বুলেটটা নেওয়ার জন্য আমার বুক পেতে দেবো। পেছনের দিক দিয়ে পালিয়ে যাবো না।’

আজ বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁও, তালতলা মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। ইশরাক বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে এসে আমি আপনাদের বলতে চাই, তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমরা এই সাম্রাজ্যবাদী শক্তি মেনে নেবো না।’

‌’স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা নিজেদের মধ্যে মারামারি, ক্ষমতায় যাওয়ার যে একটা লালসা সেখান থেকে বিবাদ, বিভাজন, বিরোধ, মারামারি, হানাহানি করছি। এখানে লাভ কার হচ্ছে? স্বাধীনতার ৫০ বছর পরে এসে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে লজ্জাবোধ করছি যে আমরা এখনো স্বাধীনতাকে খুঁজে বেড়াই, আমরা এখনো গণতন্ত্রকে খুঁজে বেড়াই।’
ইশরাক আরও বলেন, ‘জিয়াউর রহমানের যে খেতাব যেটা তিনি নিজে যুদ্ধ করে অর্জন করেছেন সেটা বাতিল করার চেষ্টা করছে সরকার। এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি আছেন তিনি জিয়াউর রহমানের কবর অন্যত্র সরানোর মতো উদ্ধত্যপূর্ণ বক্তব্যও প্রদান করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24