ঢাকাWednesday , 10 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টিকা নেওয়ার ২৭ দিন পরে করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

Link Copied!

টিকা নেওয়ার ২৭ দিন পরেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের ডা. ইমদাদুল হক। তিনি বলেন, কমিশনারের অন্য কোনো জটিলতা নেই ও তার এন্টিবডি লেভেল ভালো। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন। আর টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় করোনায় আক্রান্ত হলেন তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।