ঢাকাWednesday , 10 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে সু চি’র দলের আরও এক নেতার মৃত্যু

Link Copied!

অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) আরও এক একজন নেতার মৃত্যু হয়েছে মিয়ানমারের কারাগারে। তার নাম জাও মিয়াত লিন। পুলিশের নির্যাতনে তার প্রাণ গেছে বলে দাবি পরিবার ও দলীয় নেতাকর্মীদের।

সোমবার গভীর রাতে জান্তার অভিযানে গ্রেফতার করা হয় তাকে। এ নিয়ে দু’দিনে দু’জন এনএলডি নেতার মৃত্যু হল কারাবন্দি অবস্থায়। খবর আল-জাজিরা ও চ্যানেল নিউজ এশিয়ার।

এদিকে, মঙ্গলবারও জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল মিয়ানমার। রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরের রাজপথে নামে হাজারো মানুষ। আন্দোলনকারীদের দমনে লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। চলে ধরপাকড়। গভীর রাত পর্যন্ত সাঁড়াশি অভিযানে আটক করা হয় বহু মানুষকে।
এদিকে, দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ-সহিংসতায় এ নিয়ে প্রাণহানি দাঁড়িয়েছে ৬০ জনের ওপর। আটক হয়েছে ১৮শ’র কাছাকাছি আন্দোলনকারী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24