ঢাকাMonday , 8 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১

Link Copied!

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাতে নগরের বায়েজীদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতার নাম ইমন রনি (২৬)। তিনি বায়েজীদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

নিহত ইমন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা মো. আশরাফের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক এক ছাত্রলীগ নেতার অনুসারীদের দায়ী করেছে তাঁর স্বজনেরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. কামাল বলেন, আরেফিন নগর এলাকায় চা-দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ইমনসহ তার বন্ধুরা। ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় ইমনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের সামনে নিহতের মা আয়েশা বেগমকে আহাজারি করতে দেখা গেছে। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করবেন জানান আয়েশা বেগম। ইমনের লাশ ঘিরে তার অনুসারীরা রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে জড়ো হন। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাকবলেন, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ঘটনাটি ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24