ঢাকাWednesday , 3 March 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Link Copied!

কংশ নদীতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নেত্রকোনার মডেল থানার পুলিশ। বুধবার দুপুরে খবর পেয়ে নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের মুক্তির বাজার এলাকার শাহপুর ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ফোন করে জানায় কংশ নদী দিয়ে ভেসে আসা একটি লাশ শাহপুর ঘাটে তারা দেখতে পান। পরে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে সেখানে। আমি নিজেও যাচ্ছি।

ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫ বছর বয়সের হতে পারে ভেসে আসা ওই নারীর বয়স। তার পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।