
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পাঁচটি ইউনিটে ঠাঁই পাওয়া বিতর্কিত নেতাদের নাম বাদ দেবার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল। তাদের অভিযোগ, ওই পাঁচ কমিটিতে বিবাহিত, মাদকসেবী, গরুচোর ও অছাত্রদের নেতা বানানো হয়েছে। মেধাবী, ত্যাগী, নির্যাতিত ও নিয়মিত ছাত্রদের নিয়ে নয়া কমিটি গঠনেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আহমেদ সানি ও যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীবসহ অন্যরা এসব দাবি তুলে ধরেন। বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানায় বক্তারা।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



