ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশিষ্ট্য ব্যবসায়ী টানা ৫ম বার নির্বাচিত কাউন্সিলর পৌর জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট্য সমাজসেবক শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ইন্না লিল্লাহি………..রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সহ কাউন্সিলর বৃন্দ, জাতীয় পার্টি, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
তিনি একমাত্র কন্যা সন্তান অনন্যা, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখেছেন। দুপুর ২টা ৩০মিনিটে আল জামিয়াতুস সুন্নাহ ছমির উদ্দিন কওমী মাদ্রাসার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



