ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধোবাউড়া উপজেলার বাঘবেড় গ্রামের শহিদুল ইসলাম কায়সার রনি (৩০) ও খড়িয়া গ্রামের জাহিদ হাসান রাসেল (২৮)।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে রনি ও রাসেল মোটরসাইকেল যোগে হালুয়াঘাট যাচ্ছিল। পথে মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় আসতেই বিপরীত দিক আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান রাসেল মারা যায়। পরে স্থানীয়রা শহিদুল ইসলাম কায়সার রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহদের লাশ উদ্ধার করা হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



