ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরী নামক স্থানে ময়মনসিংহ কিশোরঞ্জ সড়কের পার্শ্বে একটি পাগারে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্খানীয় জনগণ।পরে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানা পুলিশ বিকাল ৫ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ ঘটনা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশ ব্যক্তির বয়স অনুমানিক ৭০ হবে। এব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



