ঢাকাFriday , 26 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Link Copied!

দুর্ঘটনা-Accident

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শাহাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বাসের চালক-হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদ বলেন, দুর্ঘটনার পরে রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।