ঢাকাWednesday , 24 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বন্যহাতির আক্রমণে প্রতিবন্ধী নিহত, ৫ বসতঘর তছনছ

Link Copied!

বান্দরবানের লামা উপজেলায় একদল বন্যহাতির আক্রমণে রহিমা বেগম (২০) নামের এক বাক প্রতিবন্ধী নিহত হয়েছন।

এসময় সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুইট্টারঝিরি ও আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী পাড়ার ৫টি বসতঘর তছনছ করেছে বন্যহাতির দল।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, একদল বন্যহাতি মঙ্গলবার দিবাগত রাতে সরই ইউনিয়নের বিভিন্ন গ্রামে নেমে পড়ে। হাতিগুলো প্রথমে পাড়ার বাসিন্দা আবুল মিয়ার বসতঘর ভাঙচুর শুরু করে। পরে একে একে বিভিন্নজনের বসতঘর ভাঙচুর করে। হাতির আক্রমণ টের পেয়ে বাক প্রতিবন্ধী রহিমা বেগম আত্নরক্ষার জন্য ঘর থেকে বের হলে হাতির কবলে পড়েন। এতে হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চেয়ারম্যান মো. জসিম উদ্দিন আরও জানান, এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় লোকজন এখন চরম আতঙ্কে রয়েছে। আবারও যে কোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, উপজেলার সরই ও আজিজনগর ইউনিয়নের কয়েকটি পাড়ায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়েছে বলে খবর পেয়েছি। নিহত প্রতিবন্ধী নারী ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

ওসি মো. আলমগীর জানান, হাতির আক্রমণে নিহত প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত,পাহাড়ে বন উজার করে খাদ্য ও আবাস সংকটের কারণে জেলার লামা, আলীকদম,নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলায় প্রতিনিয়ত হাতির আক্রমণে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।