ঢাকাTuesday , 23 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের ধাক্কায় আদিবাসী নারীর মৃত্যু

Link Copied!

Dead লাশ নিহত killনেত্রকোনার দুর্গাপুরে মোটরসাই‌কে‌ল ধাক্কায় অনন্তি ম্রং (৬৫) নাম এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্ব আহত মোটরসাইকেল চালক রনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

সোমবার রাতে কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের মিনকী-ফান্দা সীমান্ত সড়কে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত ওই নারী কালিকাপুর গ্রামের প্রদীপ সাংমার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তি ম্রং গ্রামের একটি বাজার থেকে পরিবারের জন্য বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অনন্তিকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল সহ সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যান চালক। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলেও আদিবাসী নারীর অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে মাথায় গুরুতর আঘাত ও ও দুই কান দিয়ে রক্ত বের হওয়ায় রাত ৯টায় অনন্তি ম্রং এর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোমেন হাসনাত জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আদিবাসী অনন্তি ম্রং মৃত্যু হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।