ঢাকাMonday , 15 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Link Copied!

কিশোরগঞ্জে ৪ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি চলাচলের মাধ্যমে এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি বাজিতপুর রেল স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা পড়েন বিপাকে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, ভৈরব রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন আসার পর আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ এসে পৌঁছেছে। ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ২টা থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বভাবিক হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24