ঢাকাFriday , 12 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ১১

Link Copied!

 

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন। বৃহস্পতিবকার রাজ্যের বিরুধুনগরে এ ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কারখানাটিতে আতশবাজি তৈরির জন্য কিছু রাসায়নিক মিশ্রিত করা হচ্ছিল। বারুদসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ কারখানায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের খবর পেয়ে অগ্নিনির্বাপন বাহিনীর ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী আগুনে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের তিন লাখ রুপি এবং আহতদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।