ঢাকাThursday , 17 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডেভিড ওয়ার্নারেরও বিপিএল শেষ!

Link Copied!

স্টিভেন স্মিথের পর তার সতীর্থ ডেভিড ওয়ার্নারও বিপিএলের মাঝপথেই ফিরে যাচ্ছেন। ইনজুরির কারণে তিনি নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

ডেভিড ওয়ার্নার চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। তাই তিনি চিকিৎসার জন্য আগামী ২১ জানুয়ারি নিজ দেশে চলে যাবেন বলে জানা গেছে।

এর আগে গত ১০ জানুয়ারি কনুইয়ে চোট নিয়ে দেশে ফিরে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথ। এবার তাকেই অনুস্মরণ করতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার।

প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেই সিলেট সিক্সার্সের অধিনায়কের দায়িত্ব পান ওয়ার্নার। প্রথম কয়েকটি ম্যাচে দলকে তেমন সাফল্য এনে দিতে না পারলেও বুধবার বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর রাইডার্সকে হারিয়ে দলকে শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি।

দলের ওই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বাঁহাতি ডেভিড ওয়ার্নার। তবে রংপুরের বিরুদ্ধে ওই ম্যাচে বাঁহাতির পাশাপাশি ডানহাতি ব্যাটিংয়ে তিন বলে এক ছক্কা ও দুই চার মেরে ওয়ার্নার তুলেন বিস্ময়ের ঝড়। ইনিংস শেষে অপরাজিত থাকেন ৩৬ বলে ৬১ রানে। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ২৭ রানে হারায় ওয়ার্নারের দল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24