ঢাকাWednesday , 10 February 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে ময়মনসিংহের বন্দী হাবিবের মৃত্যু

Link Copied!

কাশিমপুর কারাগারগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

নিহত হাবিবুর রহমান (৩৯) ময়মনসিংহের গৌরীপুর থানার শিবলা মানিহারকান্তা এলাকার মো. রহম আলীর ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতের সাজায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিল। গত ৩০ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে হাবিবুর রহমান। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে আনা হয়। এক পর্যায়ে সন্ধ্যায় তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে আবারো তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।