ঢাকাWednesday , 16 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বাধা নেই

Link Copied!

ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে ওই নির্বাচন অনুষ্ঠানে আর কোন আইনগত বাধা রইল না।

বুধবার আদালতে রিট আবেদনকারীর আইনজীবী উপস্থিত না থাকায় আদালত রুল খারিজ করে দিয়েছেন।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়। ভোট হওয়ার কথা ছিল ওই বছরের ২৬ ফেব্রুয়ারি।

কিন্তু রিট আবেদনের কারণে আদালত গত বছর ১৭ জানুয়ারি তফসিলের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে আরও ছয় মাসের জন্য নির্বাচন কার্যক্রম স্থগিত করেন আদালত।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।