ময়মনসিংহের গৌরীপুরের পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে গৌরীমপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সহনহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।
মাইদুল ইসলাম জানান, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



