ঢাকাFriday , 29 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

Link Copied!

Bar Election Mymensinghময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদেই ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীরা বিজয়ী হয়েছেন। বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্যপরিষদ থেকে সদস্য পদে একজন জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খোরশেদ আলম নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে আওয়ালীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় ৩৬৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ ৩৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সমিতির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহসভাপতি (দুইজন) নজরুল ইসলাম চুন্নু ও এমদাদুল হক, সহ-সম্পাদক (তিনজন) বাছিরুল করিম লিটন, তোফাজ্জল হোসেন খান তাপস ও আব্দুল কাদির খান, অডিটর পদে আব্দুল কাইয়ুম এবং সদস্য (সাতজন)- আহসান উল্লাহ আনার, নুরুল ইসলাম খান, মিসেস অনিমা দেবনাথ, হেলাল উদ্দিন তালুকদার, মাহবুব আলম মামুন, আশরাফ হোসেন বুলবুল ও রফিকুল ইসলাম তারা।

এরআগে, বুধবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বছর মেয়াদি এই নির্বাচনে ৮৯৮ জন ভোটারের মধ্যে ৮২৪ জন ভোট দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।