ঢাকাWednesday , 27 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন; কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

Link Copied!

naklaশেরপুরের নকলা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২৭ জানুয়ারি বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মদের নেতৃত্বে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চরকৈয়া এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫-এর ১৭(৩১) ধারা লঙ্ঘন করে বিশাল প্যান্ডেল করে ভোটারদের মাঝে খাবার পরিবেশন করার দায়ে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বেলায়েত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মদ এ অর্থদন্ডাদেশ প্রদান করেন। এসময় নকলা থানায় কর্মরত পুলিশ বিভাগের বেশ কয়েকজন সদস্যসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।