ঢাকাTuesday , 26 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাহারি ফুলে সেজেছে বাকৃবি

Link Copied!

BAU PIC 34কনকনে শীতের সাদা ও ঘন কুয়াশা আর বাতাসের শনশন শব্দ, আবহাওয়া ছেয়ে আছে প্রচন্ড শুষ্কতা আর রুক্ষতায়। কুয়াশার চাদরে আবৃত হয়ে আছে পৃথিবীপৃষ্ঠের উপরিভাগ। তীব্র শীতে মানুষ এখন জড়সড়ো। এরই সাথে পাল্লা দিয়ে বাহারি রঙের নতুন ফুলে ফুলে সেজেছে প্রকৃতিক কন্যা খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। যেদিকে তাকাই সেদিকেই বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারোহ। ফুলের গন্ধে মাতোয়ারা ক্যাম্পাস যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। করোনায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা না থাকলেও প্রাকৃতিক শোভা টেনে আনছে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষদের। তাই তো প্রতিদিন দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করার টানে বার বার ছুটে আসছে ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান। বিশেষ করে প্রশাসনিক ভবনসমূহ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে, বোটানিক্যাল গার্ডেনের ভেতরে, শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে, বিভিন্ন অনুষদ ভবনের সামনে, বঙ্গবন্ধু চত্বরের সামনে এবং প্রত্যেক হলের ভিতরে এবং বাইরেসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি স্থানে গড়ে উঠেছে সুন্দর সুন্দর ফুলের বাগান।

এ সব বাগানে ফুটেছে নানান প্রকৃতির ফুল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বিভিন্ন ধরণের গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, আকাশী সাদা স্নোবল, চন্দ্রমল্লিকা, মোরগ ঝুুটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলিসহ নানান প্রজাতির ফুল।

প্রতিদিন প্রকৃতির সুশোভিত সবুজ ক্যাম্পাসে ঘুরতে আসে সব বয়সের দর্শনার্থী বিশেষ করে তরুণ-তরুণীরা। প্রকৃতির টানে ব্যস্ত সময়ে একটু অবসরের প্রয়োজনে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসে এই ক্যাম্পাসে। যেখানে প্রকৃতির মাঝে যুক্ত হয়েছে এই ফুলের বাগান।

এর মাঝে নিজেকে ক্যামেরায় বন্দী না করলে চলেই না। চারদিক থেকে ভেসে আসে ক্যামেরার ক্লিক, ক্লিক শব্দ। ছবি ও সেলফি তোলায় ব্যস্ত থাকে সবাই। কেউ ব্যস্ত সেলফি তোলায়, আবার কেউ ব্যস্ত বন্ধুদের সঙ্গে দলবেঁধে ছবি তুলতে আর কেউ ব্যস্ত নিজের ছবি তোলায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল দেখতে স্বজনদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের পদচারণায় মুখরিত থাকে বাকৃবির সবুজ ক্যাম্পাস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24