ঢাকাSaturday , 23 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদেরের অনুরোধে হরতাল প্রত্যাহার করলেন ভাই কাদের মির্জা

Link Copied!

কাদেরনোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকা রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে এই হরতাল প্রত্যাহার করেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পৌর বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে এই আধাবেলা হরতালের ডাক দেন।

রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে ‘রাজাকার ফ্যামিলির লোক’ বলে কটূক্তি করেন।

এর প্রতিবাদে এমপি একরাম চৌধুরীর বহিষ্কার ও বিচার দাবিতে ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী লাগাতার বিক্ষোভে অংশ নেয়। এর নেতৃত্ব দিচ্ছেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।