ঢাকাSaturday , 23 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীপুরে কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

Link Copied!

Laxmipur Accidentজেলার সদর উপজেলার মান্দারীতে কাভার্ড ভ্যানের চাপায় মো. সুমন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।

শনিবার সকালে লক্ষীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান মান্দারী বাজার ব্রিজের উপর উঠার সময় কাটিং শেপ ভেঙে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় সিএনজি স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন। কাভার্ড ভ্যানটি সুমনকে চাপা দিলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। তার মাথা কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, নিহত চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজি এবং কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24