ঢাকাSaturday , 23 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ৯০ টি পরিবার পেল স্বপ্নের ঠিকানা

Link Copied!

Rani nagorনওগাঁর রাণীনগর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ৯০ টি পরিবার পেল তাদের স্বপ্নের ঠিকানা। মুজিববর্ষ উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশব্যাপী ৬৬ হাজার ১ শত ৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এদিন সকালে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এই উপজেলার ৯০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসাবে ভূমি ও গৃহ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ইকরামুল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, রাণীনগর থানার (তদন্ত) ওসি তারিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।