ঢাকাFriday , 22 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরো ১৫ জনের মৃত্যু

Link Copied!

coronaমহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬১৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জনে পৌঁছেছে। শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর থেকে শুক্রবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০০ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯২৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৪৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ০৪ শতাংশ।

নতুন যে ১৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ এবং নারী ৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৭ জন বা ৭৫ দশমিক ৭৭ শতাংশ এবং নারী এক হাজার ৯৩৪ জন বা ২৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৪৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।