ঢাকাFriday , 22 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভেকু চুরির ইউনিয়ন যুবলীগ সভাপতির গাড়ি চালক গ্রেপ্তার

Link Copied!

Driverভেকু চুরি করতে গিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপনের গাড়ি চালক শফিকুল ইসলাম (৩৫) গ্রেপ্তার হয়েছেন। শফিকুল ইসলাম সিডস্টোর এলাকার আব্দুল নূরের ছেলে।

ভালুকা থানার ওসি মাঈন উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মল্লিক বাড়ি ইউনিয়নের মামারিশপুর এলাকায় পিবিএল কোম্পানীর একটি ভেকু চুরি করতে যায় ১০ থেকে ১২ জন। বিষয়টি পুলিশ টের পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপরাধীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল ও ভেকু বহনকারী একটি রেকার উদ্ধার করে থানায় আনা হয়। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এই চক্রের মূলহোতাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি মাঈন উদ্দিন।

হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন বলেন, শফিকুল ইসলাম তার ভেকু বহনকারী রেকারের চালক। গত রাতে শফিকুল তাকে কিছু না জানিয়ে রেকার নিয়ে পিবিএল কোম্পানীতে গ্রেপ্তার হয়। সে দোষী হলে তার শাস্তি দাবি করেন রিপন।

স্থানীয়রা জানান, যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন বিভিন্ন ব্যবসায় জড়িত। এর মধ্যে তার ভেকুর ব্যবসাও রয়েছে। প্রায় সময়েই রিপন ভেকু কেনাবেচা করেন। যা নিয়ে মানুষের মধ্যে কানাঘোষা রয়েছে। বিষয়টি সঠিক ভাবে তদন্ত করলেই প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24