ঢাকাTuesday , 15 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ

Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় কয়লা শ্রমিকের মেয়ে। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ হারেছ মিয়া(৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। হারেছ মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামের মৃত মুক্তিযোদ্ধা কুবেদ আলী অরফে কুবেদ মাস্তানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামের কয়লা ডিপোর পাশের পাহাড়ী ছড়ায় ৩ বছরের শিশু সমবয়সী কয়েকজনের সাথে গোসল করতে যায়। এই সময় হারেছ মিয়া সবাইকে ডেকে নিয়ে পান আনার জন্য ২০ টাকা দিয়ে দোকানে পাঠালেও এই মেয়েটিকে কৌশলে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে হারেছ মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

ধর্ষণের শিকার মেয়েটির বাবা বলেন, আমি ন্যায় বিচার চাই। কোন মানুষ এমন কাজ করতে পারে। আমার ছোট শিশুটির উপর কিভাবে এমন কাজ করেতে পারল? আমি এর কঠিন বিচার চাই।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নন্দন কান্তি ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দাখিল করা হয়নি। অভিযুক্ত ধর্ষককে পুলিশ আটক করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।