ঢাকাTuesday , 15 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক : আইনমন্ত্রী

Link Copied!

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক এবং জনগণের মতের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ। রাজধানীর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জাফরোল হাছানের অবসরজনিত বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি মঙ্গলবার এ কথা বলেন। রাজধানীর বেইলী রোডের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

আইনমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুনরায় নির্বাচনে দাবি মোটেও সাংবিধানিক নয় এবং অত্যন্ত অযৌক্তিক। জনগণ ভোট দিয়েছে তাই জনগণকে এভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নেই।

নারী শিক্ষা নিয়ে আল্লামা শফীর মন্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, গত বছর প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদকে সমমানের যে স্বীকৃতি দিয়েছিলেন, সেটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ ছিলো। আল্লামা শফী একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তাকে শ্রদ্ধাভরে বলতে চাই, তার এসব উক্তি দেশের ইতিবাচক উন্নয়নের বিপরীতে যায়। তিনি বলেন, আল্লামা শফী যা বলেছেন আমি মনে করি এটা তার ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত যার যার থাকতে পারে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।