ঢাকাSunday , 17 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ মামলার আসামির সাথে বিয়ে

Link Copied!

rape 4ঝালকাঠিতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামির সাথে নির্যাতিত তরুণীর বিয়ের শর্তে ধর্ষকের জামিন মঞ্জুর করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ। রোববার আসামির জামিন শুনানির নির্ধারিত দিনে আসামিপক্ষ বিয়ের শর্তে জামিন প্রার্থনা করেন । বাদী পক্ষের আপত্তি না থাকায় আদালত উভয়পক্ষকে বিয়ের পর জামিন শুনানির আদেশ দেন ।

বিচারক জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহর নির্দেশে রোববার দুপুরে দুইপক্ষের উপস্থিতে আদালত করিডরে বিয়ে পড়ান কাজী মাওলানা মো. সৈয়দ বশির। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষের অ্যাডভোকেট নাসির উদ্দিন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এ বিয়ের বর হলেন সদর উপজেলার বৈদারাপুর গ্রামের মহিদুল ইসলাম আর কনে হলেন চরভাটারাকান্দা গ্রামের আয়শা আক্তার। বিয়ের পর আসামি বর মহিদুলের ২০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত ।

পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল জানান,৩ বছর পূর্বে ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা গ্রামের গ্রামের আয়শা আক্তারকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আয়শার মা লাকি বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিল। রোববার জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিন শুনানির সময় আসামিপক্ষ ভিকটিমকে বিবাহের আগ্রহ প্রকাশ করলে এবং নির্যাতিত পক্ষও প্রস্তাবে রাজি হলে বিচারক মো. শহিদুল্লাহ আদালতের মধ্যেই ৫ লাখ টাকা দেনমোহরে বিবাহের নির্দেশ দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।