ঢাকাSaturday , 16 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা

Link Copied!

ukযুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের ঝুঁকি এড়াতে সোমবার থেকে সব ধরনের ভ্রমণ পথ বন্ধ থাকবে। এরমধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চান, তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। খবর বিবিসির।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন এই নিয়ম কমপক্ষে অন্তত ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বরিস জনসন বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা। দিনের পর দিন আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য এমন সব পদক্ষেপ নিচ্ছি।

তিনি বলেন, আমারা করোনাভাইরাসের টিকার ব্যাপারে আশাবাদী এবং একই সঙ্গে নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটা বন্ধ করার জন্য আমাদের অবশ্যই অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি।

বরিস জনসন জানান, ভ্রমণের সব ধরণের পথ স্থানীয় সময় সোমবার ভোর চারটা থেকে বন্ধ থাকবে। এরপর যারা যুক্তরাজ্যে আসবে তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যদি না তাদের ৫ দিন পর নেগেটিভ রেজাল্ট আসে।

উল্লেখ্য, করোনাভাইরাসের এখনো পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৮৭ হাজার ২৯১জন। শুক্রবার সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, এদিন ৫৫ হাজার ৭৬১ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার আগের দিন বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ৬৮২জন।

এদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, সারা বিশ্বজুড়ে ইতোমধ্যে ২০ লাখের বেশি মানুষ মারা গেছে মহামারি শুরুর পর থেকে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।