ঢাকাMonday , 4 January 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশাল পৌরসভার মেয়র নির্বাচন বাতিল

Link Copied!

Trishal-Mayor-ecময়মনসিংহের ত্রিশালের পৌর নির্বাচনে মনোনয়ন দাখিলকারী এক প্রার্থীর মৃত্যুতে চলমান মেয়র পদে নির্বাচন বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছেন জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএএএস আলম বাবলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার আকস্মিক মৃত্যুতে শুধুমাত্র মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। তবে আগামী ৩০ জানুয়ারি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২০ অনুসারে জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয় ঘোষিত সিডিউল অনুযায়ী ৩ জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়। সেখানে এমএএএস আলম বাবলুর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24