ঢাকাWednesday , 30 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশে পুলিশি রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে: ফখরুল

Link Copied!

ফ্যাসিস্ট সরকারের কাছে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কোনো মূল্য নেই বলে মন্তব‌্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহত গ্রেপ্তারের মাধ্যমে সারাদেশে পুলিশি রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে।’

বুধবার (৩০ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।

প্রায় ৫০ নেতাকর্মী গ্রেপ্ততারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে করোনা সংকট মোকাবিলায় উদ্যোগ নয়, বরং বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখলে রাখাকেই সরকার তাদের প্রধান কর্মসূচিতে পরিণত করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে। সেদিকে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই। কিন্তু বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তার করতে সরকার যেন সদা তৎপর।’

ফখরুল বলেন, ‘বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদের এই গ্রেপ্তারের হিড়িকে দেশে সম্পূর্ণভাবে নাৎসিরাজ কায়েম হয়েছে। সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীর হাতে গ্রেপ্তারের মতো অপকর্মটি যেন সরকারের চিরস্থায়ী কর্মসূচিতে পরিণত হয়েছে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে দলীয় নেতাকর্মীদের মুক্তির জোর দাবি জানান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।