ঢাকাSunday , 27 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চেলসিকে ৩-১ গোলে হারালো আর্সেনাল

Link Copied!

আর্সেনাল অবশেষে চেলসির বিপক্ষে এসে জয়ের দেখা পেল। এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। একটি করে গোল করেন আলেকসঁদ লাকাজেত, গ্রানিত জাকা ও বুকায়ো সাকা। চেলসির একমাত্র গোলদাতা ট্যামি আব্রাহাম।

সাত ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল আর্সেনাল। গত ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। মাঝে সাত ম্যাচের পাঁচটিতেই তারা হেরেছিল।

১৫ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।