ঢাকাTuesday , 22 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জাফরুল্লাহ’র বিরুদ্ধে মামলা

Link Copied!

ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৫ জনের  বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে মৃত প্রসূতির স্বামী মো. এস এ আলম সবুজ এ মামলাটি করেন।  আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।  গেলো  সেপ্টেম্বর মাসে মৃত্যুর ঘটনা ঘটে। আর বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়।   জানা গেছে, ডা. জাফরুল্লাহ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকার।   মামলার আবেদনে বলা হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করলেও সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু ঘটে। পরে আইনি ব্যবস্থা নিতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি মিমাংসা করার কথা বলা হয়। ডা. জাফরুল্লাহ নিজেও আপস করার কথা বলেন। এরপর কয়েক দফায় দুপক্ষের মধ্যে কথা হলেও আপস হয়নি।ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে মৃত প্রসূতির স্বামী মো. এস এ আলম সবুজ এ মামলাটি করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

গেলো সেপ্টেম্বর মাসে মৃত্যুর ঘটনা ঘটে। আর বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করা হয়।

জানা গেছে, ডা. জাফরুল্লাহ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন হাসপাতালের চিকিৎসক ডা. নাসরিন, ডা. শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার হোসেন এবং সেবিকা শংকরী রানী সরকার।

মামলার আবেদনে বলা হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করলেও সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু ঘটে। পরে আইনি ব্যবস্থা নিতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি মিমাংসা করার কথা বলা হয়। ডা. জাফরুল্লাহ নিজেও আপস করার কথা বলেন। এরপর কয়েক দফায় দুপক্ষের মধ্যে কথা হলেও আপস হয়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।