ঢাকাTuesday , 22 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর লাশ ভাসল পুকুরে

Link Copied!

Nandile-Girl-Dead-bodyময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের দুই দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী আকলিমা খাতুনের (১৮) লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িসংলগ্ন আনোয়ার মাস্টারের পুকুরে আকলিমা খাতুনের মৃতদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী আকলিমা খাতুন নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. আব্দুল খালেকের কন্যা। সে আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। গত রবিবার থেকে আকলিমা খাতুনকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। তার পিতা আব্দুল খালেক তাকে অনেক খোঁজাখুঁজির পর ওই দিন রাতেই নান্দাইল মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।